কলাপাড়ায় অতিদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে পাথওয়ের ঈদ উপহার বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় অতিদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে পাথওয়ের ঈদ উপহার বিতরন

কলাপাড়ায় অতিদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে পাথওয়ের ঈদ উপহার বিতরন

আপন নিউজ রিপোর্টঃ

পটুয়াখালীর কলাপাড়ায় অতিদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করেছে পাথওয়ে নামের একাট বেসরকারী উন্নয়ন সংস্থা। শুক্রবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে মানুষের হাতে সেমাই, চিনি, দুধসহ ঈদ সামগ্রী তুলে দেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর, সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক অমল মুখার্জী, রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, সাধারন সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপু, পাথওয়ের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, আপন নিউজ বিডি ডটকম সম্পাদক ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন বলেন, একদিকে মহামারী করোনার আতংক অপরদিকে ঘূর্নিঝড় আম্ফানের তান্ডবে উপকূলীয় কলাপাড়াবাসী ক্ষতিগ্রস্থ সামনে পবিত্র ঈদ সে বিবেচনা করে পাথওয়ে এগিয়ে এসেছে অসহায় মানু্ষরে পাশে দাড়াতে। তাদের প্রতি সমবেদনা জানাতে ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে। ইতোপূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত গণমাধ্যম কর্মীদের ফ্রী এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!