কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথম আলো ট্রাস্টের খাদ্য সহায়তা প্রদান | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথম আলো ট্রাস্টের খাদ্য সহায়তা প্রদান

কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথম আলো ট্রাস্টের খাদ্য সহায়তা প্রদান

আপন নিউজ রিপোর্টঃ

ঘূর্ণিঝড় ‘আম্পানে’ বঙ্গোপসাগর পাড়ের কলাপাড়া উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্ধারমানিক নদের জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাঁধের বাইরে বসবাস করা দরিদ্র মানুষের বাড়ি-ঘর। অনেকের ব্যবহার্য জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। ভেসে গেছে গৃহস্থালির মালামাল। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সেসব মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। প্রথম আলো কলাপাড়া বন্ধুসভার সদস্যরা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন।
কলাপাড়া পৌর শহর ও টিয়াখালী ইউনিয়নের ৯৫ জন দুর্গত মানুষকে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই দেয়া হয়েছে। কলাপাড়া পৌর শহরের মংগল সুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর সাড়ে ১২ টার সময় ক্ষতিগ্রস্তদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। সামাজিক দুরত্ব রক্ষা করে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। যাঁরা ত্রাণ নিয়েছেন স্যানিটাইজার দিয়ে তাঁদের হাত পরিস্কার করা হয়েছে।
টিয়াখালীর নাচনাপাড়া গ্রামের ফোকরা বেগম ত্রাণ পেয়ে বলেন, ‘মোর ঘর-বাড়ি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হইছে। মালপত্র সব ভিজ্যা গেছে। রাইন্দা খাওনের কোনো চাউলপাতি নাই। ত্রাণডা পাওনে দুই বেলা খাইতে পারমু।’
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া বন্ধুসভার উপদেষ্টা শুভ্রা চক্রবর্তী, সভাপতি মোস্তফা জামান সুজন, সহসভাপতি শামীম বেপারী, যুগ্ম সম্পাদক কাজী তরিকুল ইসলাম, উপ-সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক নম্রতা মুন, দপ্তর সম্পাদক সাকিবুজ্জামান তানিম, প্রচার সম্পাদক জায়েদ বিন আমিন অন্তর, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রবিউল বাদশা, নারী বিষয়ক সম্পাদক আফসানা পলি, সমাজকল্যান সম্পাদক জাকিয়া বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মাহিম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, প্রশিক্ষণ সম্পাদক আরবী আক্তার, কলাপাড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি এস এম আলমগীর হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!