কলাপাড়ায় বিএনপির সাবেক আহবায়ক মনিরের ঈদ উপহার বিতরণ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
কলাপাড়ায় বিএনপির সাবেক আহবায়ক মনিরের ঈদ উপহার বিতরণ

কলাপাড়ায় বিএনপির সাবেক আহবায়ক মনিরের ঈদ উপহার বিতরণ

রাসেল মোল্লাঃ

ঘুনি ঝড় আম্ফান এ নিজ দলীয় নেতাকর্মীদের ও দুস্থ, অসহায়, কর্মহীন, গৃহবন্দী মানুষের জন্য কাজ করছেন পটুয়াখালী-৪ আসনের সাবেক এম,পি ও ডিডিসি মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন এর পুত্র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারন সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপির সহ -সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে শনিবার সকাল ১২ টায় কলাপাড়ার মহিপুর থানার চাপলী বাজারে মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদের আয়োজনে ঘুনিঝড় আম্ফানে ক্ষতি নিজ দলীয় নেতাকর্মীদের দুস্থ, অসহায়, বিপদগ্রস্ত, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির এর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা পৌর বিএনপির ১ম যুগ্ন আহবায়ক সাঈদুর রহমান সাঈদ, মহিপুর থানা বিএনপি নেতা নুরদারাজ ভুট্টা জমাদ্দার,

কলাপাড়া পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম মুধা, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি রফিকুল ইসলাম মিরাজ, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা , পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহাগ, সহ-সাধারন সম্পাদক মোস্তফা খান, মহিপুর থানা যুবদলের নেতা হেমায়েত উদ্দিন পান্নু, মহিপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, মহিপুর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আহম্মেদ মুসল্লী, দৈনিক নয়া দিগন্তর কুয়াকাটা প্রতিনিধি আহম্মেদ পাশা তানভীর।

ইতোমধ্যে প্রায় ২০০০ হাজার নিজ দলীয় নেতাকর্মীদের ও অসহায় সাধারণ জনগণকে ও নিম্ন মধ্যবিত্র পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ ৩০০ শত পরিবারকে খাদ্য সামগ্রী ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির এর পক্ষ থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কামরুজ্জামান কামরুল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!