আমতলীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
আমতলীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আমতলীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আমতলীতে ডিজিটাল বাংলাদেশ দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা। আমতলী উপজেলা পরিষদ চত্তর থেকে সকাল ১১ টায় র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলার নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সি.এম রেজাউল করিম, সিনিয়র মৎস্য অফিসার মাহবুবুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার সফিকুল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সভাপতি দেওয়ান মোস্তফা কবির, সাধারণ সম্পাদক এম সাইদ খোকন, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও ইউএনও মনিরা পারভীন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!