আমতলীতে অতিদরিদ্র তিন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে অতিদরিদ্র তিন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

আমতলীতে অতিদরিদ্র তিন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

আমতলী প্রতিনিধিঃ

বে-সরকারী সংস্থা উদ্দীপনের উদ্যোগে অতিদরিদ্র পরিবারের তিন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সংস্থার আমতলী আ লিক কার্যালয়ে এ বৃত্তির চেক প্রদান করা হয়। শিক্ষা বৃত্তির চেক প্রদান করে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন।
জানাগেছে, ২০১৯ সাল থেকে বে-সরকারী সংস্থা উদ্দীপন আমতলীর অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি চালু করে। গত এক বছরে আমতলীর ১৩ জন শিক্ষার্থীকে এ শিক্ষা বৃত্তি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় শনিবার বকুলনেছা মহিলা কলেজের শিক্ষার্থী মোসাঃ হালিমা আক্তার, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী কুলসুম আক্তার ও ধানখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ মিরাজ হোসাইনকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এক বছরের লেখাপড়া খরচ বাবদ ১২ হাজার টাকার চেক দেয়া হয়। উদ্দীপন সংস্থার আ লিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী ও ব্যবস্থাপক মোঃ ইলিয়াস হোসেন। সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী মোসাঃ হালিমা আক্তার, কুলসুম আক্তার ও মিরাজ হোসাইন।
আমতলী উপজেলা সমাজসেবা অফিসার প্রধান অতিথি মোঃ হেমায়েত উদ্দিন বলেন, অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তি তাদের শিক্ষা জীবনে কষ্ট লাঘবে কাজে আসবে। উদ্দীপন সংস্থার এ ধারাবাহিকতা অব্যহত থাকলে আমতলী উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা লাভে আরো মনোযোগী হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!