তালতলীতে স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত,বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
তালতলীতে স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত,বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ

তালতলীতে স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত,বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ

তালতলী সংবাদদাতাঃ

বরগুনার তালতলীতে সর্বপ্রথম স্বাস্থ্য কর্মীর করোনা
শনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (৩০মে) সকালে টিএন্ডটি রোডের কালিবাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা ও থানার কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
মো.কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ওই বাড়িসহ আশপাশের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।

জানা গেছে,ওই স্বাস্থ্য কর্মী তালতলী হাসপাতালে স্টাফ নার্স(সেবিকা) হিসেবে কর্মরত আছে। ঐ সেবিকার করোনা উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর পরীক্ষাগারে পাঠায়।গত শুক্রবার রাত ১০টার সময় নমুনা প্রতিবেদন আসে সেবিকা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা
বলেন,ওই স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন ও ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।বাড়ির সকলকে ১৪দিন হোম কোয়ান্টাইনে থাকার নির্দেশ দেন।এবং তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!