আমতলীতে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
আমতলীতে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

আমতলীতে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ইউনুচ আলী খান ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেনীর শিক্ষার্থী মোঃ সোহাগ মিয়া (১৭) বজ্রপাতে নিহত হয়েছে। একই সময়ে মন্নান চৌকিদারের একটি গরু মারা গেছে। ঘটনা ঘটেছে উপজেলার মহিষকাটা নামক স্থানে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার মহিষকাটা গ্রামের মোঃ নিশু মিয়ার ছেলে ইউনুচ আলী খান কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ সোহাগ মিয়া রবিবার দুপুর দেড়টার দিকে গরু আনতে মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। গরু নিয়ে বাড়ী ফেরার মাঝখানে একটি বজ্রপাত তাকে আঘাত হানে। ওই বজ্রপাতের আঘাতে কলেজ ছাত্র সোহাগের শরীর জলসে যায়। ঘটনাস্থলে সোহাগ এবং মন্নান চৌকিদারের একটি গরু নিহত হয়। কলেজ ছাত্র সোহাগের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
মহিষকাটা বাজারের মোঃ রফিকুল ইসলাম মঞ্জু বলেন, মাঠে গরু আনতে গিয়ে কলেজ ছাত্র সোহাগ মিয়া নিহত হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, নিহত পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!