পাথরঘাটায় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
পাথরঘাটায় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

পাথরঘাটায় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

মল্লিক মো.জামালঃ

বরগুনার পাথরঘাটায় ২০ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী ফেরিঘাট এলাকা থেকে আটক করে কোস্টগার্ড।

আটককৃতরা হলো, কাকচিড়া ইউনিয়নের আমতলী এলাকার রিপন জোমাদ্দারের ছেলে তানভির জোমাদ্দার (১৯) ও দেলোয়ার পহলানের ছেলে নাঈম পহলান (২৬)।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, বরগুনা থেকে পাথরঘাটায় ২ হাজার পিস ইয়াবা বিক্রির জন্য খেয়া পারাপার হয়ে পাথরঘাটায় আসছে এমন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় আগ থেকেই অবস্থান নেই। কিছুক্ষন পর একটি মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে ২০ পিস পাওয়া যায়। আটককৃতদের কথিত মতে কোস্টগার্ডের টের পেয়ে বাকিগুলো ফেলে দেয়। পরে ওই এলাকায় অনেক তল্লাশি করেও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আটককৃতদের রাতেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় ১শ গ্রাম গাঁজাসহ আল আমিন নামের এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে পাথরঘাটা-মঠাবড়িয়া সিমান্ত সিএন্ডবি এলাকা থেকে আটক করা হয়।

আটক আল আমিন পাথরঘাটা পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে।

থানা সুত্রে জানা গেছে, রাত ৮টার দিকে পাথরঘাটা-মঠাবড়িয়া সিমান্ত সিএন্ডবি এলাকায় পুলিশের চেকপোস্টে মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল থামাতে বললে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় তাদেরকে পুলিশ দাওয়া করে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে ১শ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, আল আমিন নামের এক ব্যক্তিকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, আদালতে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!