শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
স্বাস্থ্যবিধি না মেনেই; আমতলী থেকে লঞ্চ ছেড়ে গেছে!

স্বাস্থ্যবিধি না মেনেই; আমতলী থেকে লঞ্চ ছেড়ে গেছে!

আমতলী প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধি না মেনেই রবিবার আমতলী লঞ্চঘাট থেকে এমভি হাসান-হোসেন লঞ্চ ছেড়ে গেছে। সরকারী নির্দেশনা উপেক্ষা করে লঞ্চ কর্তৃপক্ষ যাত্রী নিয়েছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। এতে ওই লঞ্চের যাত্রীদের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় সরকার গত ২৬ মার্চ নৌ ও সড়ক পথে লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দেয়। ওই সময় থেকেই এমভি হাসান-হোসেন লঞ্চ  আমতলী ঘাটে নোঙ্গর করা ছিল। রবিবার সাধারণ ছুটি শেষ হওয়ায় স্বাস্থ্যবিধি না মেনে আমতলী লঞ্চঘাট থেকে এমভি হাসান-হোসেন লঞ্চ ঢাকার উদ্দেশ্যে নির্ধারিত সময়ের পৌনে এক ঘন্টা আগে ছেড়ে যায়। হাসান-হোসেন লঞ্চে  যাত্রী ধারণ ক্ষমতা তিন’শ ৯৫ জন। কিন্তু ওই লঞ্চটি আমতলী ঘাট থেকে অন্তত তিন শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এরপরে লেবুখালী পর্যন্ত মাঝখানে পুরাকাটা, আয়লা পাতাকাটা, ভয়াং, কাকরাবুনিয়া ও পায়রাকুঞ্জু নামের পাঁচটি ঘাট রয়েছে। ওই সকল ঘাট থেকে অন্তত আরো তিন শতাধিক যাত্রী লঞ্চ উঠেছে বলে জানান লে  থাকা যাত্রীরা। এতে ধারন ক্ষমতার চেয়ে দুইগুন যাত্রী নিয়ে লঞ্চ ঢাকায় পৌছবে। ফলে স্বাস্থ্যবিধি বিগ্নিত হচ্ছে। যাত্রীদের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। এদিকে নির্ধারিত সময়ের পৌনে এক ঘন্টা আগেই দুপুর সোয়া তিনটার দিকে লঞ্চ মটি আমতলী ঘাট থেকে ছেড়ে যায়। অনেক মানুষ লঞ্চঘাটে এসে ফিরে গেছেন।
যাত্রী মোঃ শাহজাহান বলেন, অন্তত তিন’শ যাত্রী নিয়ে এমভি হাসান-হোসেন লঞ্চ আমতলী ঘাট ছেড়েছে। তিনি আরো বলেন, পুরাকাটা লঞ্চঘাট থেকে আরো শতাধিক যাত্রী লঞ্চ উঠেছে। কোন স্বাস্থ্যবিধি নেই? গাদাগাদি করে লঞ্চে বসে আছি।
আয়লা পাতাকাটা এলাকার সোহেল মিয়া বলেন, ঢাকা যাওয়ার জন্য হাসান-হোসেন লঞ্চ  উঠেছি কিন্তু কোন জায়গা পায়নি। স্বাস্থ্যবিধি না মেনেই ঢাকায় যেতে হবে।
এমভি হাসান-হোসেন লঞ্চর করনিক মোঃ এনায়েত হোসেন, স্বাস্থ্যবিধি বজায় রাখার কথা স্বীকার করে বলেন নির্ধারিত সময়ের পৌনে এক ঘন্টা আগে লঞ্চ ছেড়েছি। তিনি আরো বলেন, পথের পাঁচটি ঘাটে দেড়’শতাধিক যাত্রী হতে পারে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, স্বাস্থ্যবিধি বজায় রাখতে লঞ্চঘাট পুলিশ মোতায়েন ছিল। পুলিশ অনেক যাত্রী ঘাট থেকে ফিরিয়ে দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!