মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
কলাপাড়ায় এসএসসিতে নম্রতা মুনের সাফল্য

কলাপাড়ায় এসএসসিতে নম্রতা মুনের সাফল্য

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে নম্রতা মুন। বিজ্ঞান বিভাগ থেকে সে পরীক্ষায় অংশ নেয়। সে কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মিলন কর্মকার রাজুর ভাগনী ও অর্চনা রানী ও উত্তম দে দম্পতির একমাত্র কন্যা। একই বিদ্যালয় থেকে জেএসসি এবং মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায় মুন।
মুন এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বড় হয়ে সে পাইলট হতে চায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন জানান, মুন অত্যন্ত মেধাবী ছাত্রী। শুধু লেখাপড়া না, বিদ্যালয়ে অনুষ্ঠিত যেকোন অনুষ্ঠানে সে মেধার পরিচয় দিয়ে বিজয়ী হয়েছে। মুনের ভবিষত আরও উজ্জল হোক এই প্রার্থনা করি।
এ বছর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯২ দশমিক ৩৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬ শিক্ষার্থী। এছাড়া খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৮৪ জন। পাশের হার ৯৫ দশমিক ৮৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৯ শিক্ষার্থী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!