শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন

শহীদ নূর হোসেনকে মাদকাসক্ত বলে ক্ষমা চাইলেন রাঙ্গা

শহীদ নূর হোসেনকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। সোমবার রাতে বেসরকারি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ার পরও তাকে যেভাবে অপমান করা হয়, সে ক্ষোভ থেকেই বিতর্কিত কিছু শব্দ ব্যবহার করে ফেলেছিলেন তিনি।

এজন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে রাঙ্গা প্রশ্ন তুলে বলেন, এক সাথে জোট করে এরশাদকে স্বৈরাচার বলা কতটা যৌক্তিক। এই বিষয়ে বিহীত করতে শিগগিরই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইবেন বলেও জানান তিনি। বলেন, এরশাদ সাহেব মারা যাওয়ার পরও তাকে যেভাবে আওয়ামী লীগ থেকে অপমান করা হয়, সেটা মেনে নেয়া যায় না।

গত রোববার (১০ নভেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা দলীয় এক সভায় নূর হোসেনকে মাদকাসক্ত বলে আখ্যায়িত করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

রাঙ্গার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সর্বত্রই। অনেকেই নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংসদ সদস্যের পদত্যাগও দাবি করেন। তবে ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে একাধিকবার চেষ্টা করা হলেও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা রিসিভ করেননি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!