কলাপাড়ায় ফের এক গৃহবধূ করোনা শনাক্ত; এলাকায় আতঙ্ক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় ফের এক গৃহবধূ করোনা শনাক্ত; এলাকায় আতঙ্ক

কলাপাড়ায় ফের এক গৃহবধূ করোনা শনাক্ত; এলাকায় আতঙ্ক

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে নতুন করে আরও এক গৃহবধূর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার সকালে ওই গৃহবধূর রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার। এর আগে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এক মাছ ব্যবসায়ী, মাদ্রাসা রোড ও ডাবলুগঞ্জ ইউনিয়নে দুই গৃহবধূ করোনায় শনাক্ত হয়। নাচনাপাড়া গ্রামের ওই গৃহবধূ তিনি সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। সে বর্তমানে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানাগেছে।
তার বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
কলাপাড়া উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা-৪ দাঁড়িয়েছে। এর মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিনজন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!