সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কলাপাড়ায় দুঃস্থ শতাধিক পরিবারকে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও মেডিক্যোল ক্যাম্পেইন

কলাপাড়ায় দুঃস্থ শতাধিক পরিবারকে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও মেডিক্যোল ক্যাম্পেইন

আপন নিউজ রিপোর্টঃ
বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা সেনানিবাস লেবুখালী এর সৌজন্যে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর আয়োজনে ৭ আর্টিলারি ব্রিগেড এর বাস্তবায়নে কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ৭ আর্টিলারি ব্রিগেড এর ব্যবস্থাপনায় ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সিএমএইচ বরিশাল মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে ব্রিগেডিয়ার মেফতাহুল করিমসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মোট ১১০ দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়, যার মধ্যে ১১ জনের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়। এছাড়া ৬১ পুরুষ, ৬৫ নারী ও ১০ শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!