করোনা আক্রান্ত কলাপাড়ার ইব্রাহীমর ফের রিপোর্ট পজেটিভ; বাড়ি লকডাউন হতে পারে | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
করোনা আক্রান্ত কলাপাড়ার ইব্রাহীমর ফের রিপোর্ট পজেটিভ; বাড়ি লকডাউন হতে পারে

করোনা আক্রান্ত কলাপাড়ার ইব্রাহীমর ফের রিপোর্ট পজেটিভ; বাড়ি লকডাউন হতে পারে

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকায় প্রথম করোনা শনাক্ত মাছ ব্যবসায়ী মোঃ ইব্রাহিম প্যাদার বৃহস্পতিবার ৪ জুন রাতের (১০ টায়) তৃতীয়বারে রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ ডাক্তারিমতে তিনি করোনামুক্ত নন। বৃহস্পতিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটের দেয়া ইমেইলের তথ্যের সিরিয়াল নম্বর ৫৩ তে পজেটিভ উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাঃ রেফায়েত হোসাইনের উদ্ধৃত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় জনাব ইব্রাহিম প্যাদা সুস্থ রয়েছেন। তিনি ২ জুন বরিশাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে এসেছেন। বাসায় রয়েছেন। কিন্তু রাতের রিপোর্টের পরে ইব্রাহিম প্যাদার করোনা সংক্রমন নিয়ে নানান শঙ্কা তৈরি হলো। ইব্রাহিম মিয়া ১১ মে অসুস্থ বোধ করলে তার নমুনা সংগ্রহ করে করোণা শণাক্ত হয়। ১২ মে তিনি বরিশালে গিয়ে করোনা ইউনিটে চিকিৎসা নেন। সেখানেও ফলাফল পজিটিভ আসে। এরপরও ২৭ তারিখেও রিপোর্ট পজেটিভ আসে। সবশেষ রিলিজ অর্ডার নিয়ে ২ জুন নমুনা দিয়ে কলাপাড়ায় চলে আসেন। বৃহস্পতিবার ৪ জুন রাতে ফের ইব্রাহিম মিয়ার রিপোর্ট পজিটিভ আসল। বর্তমানে কী করা প্রয়োজন তা চিকিৎসক, প্রশাসন সিদ্ধান্ত নিবেন বলে আশা করছি। সবশেষ মহান আল্লাহর কাছে ইব্রাহিম মিয়ার পূর্ণ সুস্থ্তা কামনা করছি। এ মানুষটি পরিবারের সঙ্গে সুস্থ রয়েছেন। কিন্তু সবাই বিপাকে পড়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, শুক্রবার ভোরে এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে ফের ওই বাড়ি লকডাউন করা হতে পারে। বর্তমানে এ পরিবারটি চরম বিপাকে রয়েছেন বলে তাদের দাবি। তবে রিলিজ অর্ডার নিয়ে এখানকার চিকিৎসকরা নানান শঙ্কা প্রকাশ করলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!