কুয়াকাটায় হোটেল মোটেল মালিক ও কর্মচারীদের প্রশিক্ষন কর্মশালা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কুয়াকাটায় হোটেল মোটেল মালিক ও কর্মচারীদের প্রশিক্ষন কর্মশালা

কুয়াকাটায় হোটেল মোটেল মালিক ও কর্মচারীদের প্রশিক্ষন কর্মশালা

আপন নিউজ ডেস্কঃ

কুয়াকাটায় করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেন হোটেল মোটেল মালিক ও কর্মচারীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে হোটেল গ্রেভার ইন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামানের সোহেলের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কুয়াকাটা পৌরসভার মেয়র আ: বারেক মোল্লা, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ।

প্রশিক্ষন কর্মশালায় দুই শতাধিক মোটেল মালিক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহম্মেদ এবং ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্নসচিব) আবু তাহের মোহাম্মদ জাবের অনলাইন ভার্চুয়ালে সংযুক্ত থেকে প্রশিক্ষন কর্মশালা মনিটরিং করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!