শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বেনাপোলে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার

বেনাপোলে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোর বেনাপোলের  পুটখালী সীমান্তে  বিজিবি’র নিজস্ব গোয়েন্দা আরআইবির তথ্যের ভিত্তিতে আজ রোববার (৭ই জুন) ভোররাতে  অভিযান চালিয়ে একটি আমবাগানের ভেতর থেকে ১১১ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এসময়  কাউকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, বিজিবি’র নিজস্ব গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে পুটখালী উত্তর পাড়া একটি আমবাগানের ভেতর অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে  পুটখালী ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১১১ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে বিজিবির অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!