কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে আদালতের এপিপি’র বাসভবনে চুরি সংঘটিত | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে আদালতের এপিপি’র বাসভবনে চুরি সংঘটিত

কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে আদালতের এপিপি’র বাসভবনে চুরি সংঘটিত

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়া পৌরশহরে সোমবার দুপুর ১২টার
দিকে প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ অজ্ঞাত চোরের দল কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দীন মাহমুদ’র রহমপুরস্থ বাসভবনের তালা কেটে অন্তত: ১০ভরি স্বর্নালংকার ও নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নেয়। ঘটনার পর কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান ও কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি নাসির উদ্দীন মাহমুদ ও তাঁর স্কুল শিক্ষিকা স্ত্রী বাসায় অনুপস্থিত থাকার সুযোগে অজ্ঞাত চোরের দল বাসভবনের দরজার তালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। অত:পর ষ্টীলের আলমিরা ভেঙ্গে ১০ভরি স্বর্নালংকার ও নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নেয়। ঘটনার পর কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক শওকত জাহান সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অ্যাডভোকেট নাসির উদ্দীন মাহমুদ জানান, ঘটনার সময় তিঁনি ও তাঁর স্কুল শিক্ষিকা স্ত্রী ছেলে সহ বাসার বাইরে ছিলেন। এ সুযোগে চোরের দল তাঁর বাস ভবনের তালা কেটে প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত করে ১০ভরি স্বর্নালংকার ও নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নেয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে প্রকাশ্য দিবালোকে শহরে একের পর এক চুরি সংঘটিত হওয়ায় স্থানীয়দের মধ্যে চুরি আতংক ছড়িয়ে পড়েছে। এতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশের ভাবমূর্তি সংকটাপন্ন হয়ে পড়ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!