কলাপাড়ায় সরকারি খালসহ খাস জমি উদ্ধার | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় সরকারি খালসহ খাস জমি উদ্ধার

কলাপাড়ায় সরকারি খালসহ খাস জমি উদ্ধার

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় প্রভাবশালী একটি মহলের দখল থেকে সাত একর ২৫ শতক এলাকার সরকারি খালসহ খাস জমি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ খালসহ খাস জমি অবৈধ দখলমুক্ত করেছেন। খালের বাঁধটি অপসারণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মধুখালী মৌজায় বুড়ির খালে বাঁধ দিয়ে খাসজমিসহ দখল করে রাখে একটি প্রভাবশালীমহল। কৃষকের কৃষিকাজের ব্যাঘাতসহ পানির প্রবাহ বন্ধ করে রাখা হয়। ১৩৩৭ ও ১৩৩৮ নম্বর দাগের এ খালসহ খাস জমি উদ্ধারের ফলে এলাকার কৃষকরা খুশি। তাঁদের কৃষিকাজের প্রতিবন্ধকতা কেটে গেল। উপজেলার সহকারী কমিশনার জগৎবন্ধু মন্ডল আরও জানান, এভাবে সরকারি খাস জমি কিংবা খালের দখলমুক্ত করার কাজ অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!