কলাপাড়ায় উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চালু হচ্ছে নৌ-এ্যাম্বুলেন্স | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চালু হচ্ছে নৌ-এ্যাম্বুলেন্স

কলাপাড়ায় উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চালু হচ্ছে নৌ-এ্যাম্বুলেন্স

রিপোর্ট: এস এম আলমগীর হোসেনঃ
উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঝুঁকি নিয়ে লঞ্চ, ট্রলার ও ভ্যান করে কলাপাড়া হাসপাতাল যেতে হয় সাধারন রোগীদের।
অনেক সময় মূমূর্ষ রোগীরা পথিমধ্যে বেশির ভাগ মৃত্যু বরন করে। তাই কলাপাড়া উপজেলায় উন্নত সেবা ব্যবস্থাসহ গর্ভবতী মহিলাদের সেবা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দিলেন নৌ-এ্যাম্বুলেন্স।
নৌ-এ্যাম্বুলেন্সে যোগে প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা হাসপাতালে দ্রুত পৌঁছে যাবে।
 নৌ-এ্যাম্বুলেন্সটি দেওয়ার সহযোগিতা করেছেন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়। সাধারন মানুষ তাকিয়ে আছে এ্যাম্বুলেন্সটি উদ্বোধনের অপেক্ষায়।
নৌ-এ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য সেবায় আরেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন কলাপাড়ার সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার আপন নিউজ বিডি কে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন, সেই সকল অঞ্চলের মানুষের সেবা নিতে পারে তার জন্য নৌ-এ্যাম্বুলেন্সটি ২৪ ঘন্টা সেবা নিতে চালু থাকবে এবং এমপি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে শিগগিরই যাত্রা শুরু করবে নৌ-এ্যাম্বুলেন্সটি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!