আমতলীতে বজ্রপাতে সাতটি গরুর মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
আমতলীতে বজ্রপাতে সাতটি গরুর মৃত্যু

আমতলীতে বজ্রপাতে সাতটি গরুর মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা ও আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের সাতটি গরু বজ্রপাতে মারা গেছে। ঘটনা ঘটেছে বুধবার বিকেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার বিকেলে বজ্রবৃষ্টি শুরু হয়। ওই বজ্রপাতে হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের দুলাল হাওলাদারের দেড় লক্ষ টাকা মূল্যের তিনটি ও একই গ্রামের খোকন তালুকদারের ৫০ হাজার টাকা মূল্যের একটি এবং আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের প্রিন্স মৃধার এক লক্ষ টাকা মূল্যের দুইটি এবং একই গ্রামের রাজ্জাক মোল্লার ৪০ হাজার টাকা মূল্যের একটি গরু মারা যায়। বজ্রপাতের সময় ওই সকল গরু মাঠে ঘাস খাচ্ছিল।
পশ্চিম চিলা গ্রামের দুলাল হাওলাদার বলেন, হঠাৎ বজ্রপাতে আমার তিনটি গরু মারা গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।
গাজীপুর গ্রামের প্রিন্স মৃধা বলেন, মুই গবির মানু মোর সব শ্যাষ। আল্লায় মোর এ কি হরলো।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রাণী সম্পদ বিভাগের তদন্ত সাপেক্ষে বজ্রপাতে মারা যাওয়া গরুর মালিকদের সরকারীভাবে আর্থিক সহায়তা দেয়া হবে।
————————————————————————————————-
আমতলীতে দুই কেজি গাঁজাসহ তিন বিক্রেতা আটক
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় দুই কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে বরগুনার ডিবি পুলিশ। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট এলাকায় একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা ডিবি পুলিশের এসআই সামসুদ্দিন এর নেতৃত্বে একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খুরিয়ার খেয়াঘাট অভিযান চালায়। ওই সময় সুমন আহম্মেদ (১৬), জোবায়ের আহম্মেদ রনি (১৫) ও মিজানুর রহমান নামে তিন মাদক বিক্রেতাকে দুই কেজি গাঁজাসহ আটক করে। সুমন ও জোবায়েরের বাড়ি সুনামগঞ্জ জেলার মোহনপুর গ্রামে। মিজানুর রহমান আমতলীর ডালাচারা গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশ তাদেরকে গাঁজাসহ বুধবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই কেজি গাঁজাসহ আটক সুমন, জোবায়ের ও মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদেরকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!