কলাপাড়ায় পাওনা টাকা কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় পাওনা টাকা কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

কলাপাড়ায় পাওনা টাকা কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষরা একই পরিবারের রেখা বেগম (৪৫), সজিব হাওলাদার (১৫), খোকন (৩০) ও মহিউদ্দিন (৪০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে।
বুধবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাইতে গেলে একই গ্রামের জামাল হাওলাদার, লোকমান ও ইব্রাহিম সহ একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
 এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!