বাউফলে স্বাস্থ্য কমকর্তাসহ করোনায় আক্রান্ত-২ | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
বাউফলে স্বাস্থ্য কমকর্তাসহ করোনায় আক্রান্ত-২

বাউফলে স্বাস্থ্য কমকর্তাসহ করোনায় আক্রান্ত-২

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা (পি.কে সাহা (৪৫) ও হারবাল সহকারী সফিকুর রহমান সবুজ (৪২) করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ সনাক্ত হয়েছে।
বুধবার (১০জুন) রাতে স্বাস্থ্য বিভাগের রিপোর্টে তাদের করোনা ভাইরাসে সনাক্ত হওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আক্তারুজ্জামান বলেন, জ্বর ঠান্ডা কাশিতে আক্রান্ত হলে চারদিন আগে তাদের নুমনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। বুধবার রাতে করোনা পজিটিভ শনাক্তের রিপোর্ট আসলে ওই সময় থেকেই তাদেরকে হোম আইসোলেসনে পাঠানো হয়েছে। তাদের সংস্পর্শে যেসব কর্মকর্তা কর্মচারী এসেছেন তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা ও হারবাল সহকারী শফিকুর রহমান সবুজ এর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, স্বাস্থ্য কর্মকর্তাসহ ওই দুই জনের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত বাউফলে করোনায় এ আক্রান্ত হয়েছের ১৭জন। মারা গেছেন দুই জন। তার মধ্যে একজন নারী ও একজন পুরুষ ছিলো। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১জন। আইসোলেশনে আছেন ৪জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!