আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মুক্ত দিবস পালন | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মুক্ত দিবস পালন

আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মুক্ত দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ
আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আমতলী মুক্ত দিবস পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্য ছিল বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।
সকাল ১১ টায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ইউএনও মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী) সার্কেল সৈয়দ রবিউল ইসলাম। সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীনের সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এম এ কাদের মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মুক্তিযোদ্ধা সামসুল হক, সাংবাদিক পরিতোষ কর্মকার ও মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।


উল্লেখ ৭১ সালের ১৪ ডিসেম্বর বরগুনার আমতলী থানা হানাদার মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পুলিশ ও রাজাকার বাহিনী হটিয়ে আমতলী থানা মুক্ত করেন। ওইদিন সকাল ৮টার দিকে আফাজ উদ্দিন বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত জনতা জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আমতলী থানাকে মুক্তা ল ঘোষনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!