রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কলাপাড়ায় মোট ১০ জন করোনা সনাক্ত; মারা গেছে-দুইজন; নাইয়াপট্রি লকডাউন

কলাপাড়ায় মোট ১০ জন করোনা সনাক্ত; মারা গেছে-দুইজন; নাইয়াপট্রি লকডাউন

আপন নিউজ রিপোর্টঃ

করোনা সংক্রমন এড়াতে কলাপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের নাইয়াপট্রি এলাকার তিন শতাধিক পরিবারকে লকডাউন করেছেন কলাপাড়া উপজেলা প্রশাসন। রোববার সকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার নাইয়াপট্রি এলাকার প্রবেশ ও বাহিরের দুটি সড়ক আটকে দেন। আগামী ১৪ দিন এ পরিবারগুলো লকডাউন থাকাকালীন তাঁদের সব ধরনের সহায়তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে। নতুন করে করোনা সংক্রমনের খবরে রোববার নাইয়াপট্রি এলাকার আক্রান্ত ব্যক্তির পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ৬ জুন করোনায় আক্রান্ত হয়ে নাইয়াপট্রি এলাকায় ঢাকা ফেরত যুবক পারভেজ(৩০) মারা যায়।
এ পরিবারের সংস্পর্শে থাকা ঢাকা ফেরত চল্লিশোর্ধ মনির ব্যাপারীর গত শনিবার রাতে করোনা সনাক্ত হওয়ায়। পৌর শহরের মধ্যে সবচেয়ে বেশি জনবহুল এই নাইয়াপট্রি এলাকা থেকে করোনা সংক্রমন যাতে দ্রুত ছড়াতে না পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করে সার্বক্ষণিক দুই সড়কে আনসার সদস্য মোতায়েন করে। কিন্তু নানা অজুহাত দেখিয়ে তারপরও ভেতর থেকে অধিকাংশ মানুষকে বের হতে দেখা গেছে। তাদের অনেকে মাছ বাজারে মাছ বিক্রি করেছে সারাদিন।
ম্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, কলাপাড়া উপজেলায় ২৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১০ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে এবং দুই জন মারা গেছে। নাইয়াপট্রি থেকে মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, লকডাউনের এলাকায় পরিবারগুলো সরকারি সিদ্ধান্ত মানলে তাদের সবধরনের সহায়তা দেয়া হবে। এজন্য তাদের তালিকা করার উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, রোববার সকালে নাইয়াপট্রি এলাকা লকডাউন করা হয়েছে। লকডাউন কঠোরভাবে মানতে সবধরণের ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!