আমতলীতে বরগুনা পুলিশ সুপারের খাদ্য সামগ্রী বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
আমতলীতে বরগুনা পুলিশ সুপারের খাদ্য সামগ্রী বিতরন  

আমতলীতে বরগুনা পুলিশ সুপারের খাদ্য সামগ্রী বিতরন  

আমতলী প্রতিনিধিঃ
‘করোনা মুক্ত নতুন সূর্য উদিত হবে ওই কামনায়’ করোনায় কর্মহীন ও আম্পানে ক্ষতিগ্রস্ত আমতলীর ১৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে রবিবার বিকেল সাড়ে ৪টায় আমতলী থানা প্রাঙ্গনে  সামাজিক সুরক্ষা বজায় রেখে অসহায়দের হাতে  চাল ডাল আলু তেল তুলে দেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার ও  ১ কেজি ডাল দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিল,বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম হোসেন, বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, আমতলী –তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার, ওস তদন্ত হেলাল উদ্দিন, আমতলী প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না প্রমুখ। এসময় আমতলী থানার সকল পুলিশ কর্মকর্ত এবং সসদস্যরা উপস্থিত ছিল।
বরগেুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, করোনায় অনেক দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর সাথে যোগ হয়েছে ঘূর্নিঝড় আম্পান। আমরা বরগুনা পুলিশের পক্ষ থেকে ১শ’ ৫০ জন হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল তেল ও আলু প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, সবাইকে নিয়ে  আমরা যেন ভাল থাকতে পারি সে জন্য বরগুনার পুলিশ কাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!