করোনা সচেতনতায় মাস্ক বিতরন করলেন ধ্রুববাণী পত্রিকার প্রকাশক | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
করোনা সচেতনতায় মাস্ক বিতরন করলেন ধ্রুববাণী পত্রিকার প্রকাশক

করোনা সচেতনতায় মাস্ক বিতরন করলেন ধ্রুববাণী পত্রিকার প্রকাশক

আপন নিউজ রিপোর্টঃ

করোনার প্রকোপে বিশ্ব আজ দিশেহারা। দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়া এ মহামারী ভাইরাসের হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশেও। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সরকার এই পরিস্থিতিতে জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিলেও মানছে না অনেকেই। বিশেষ করে গ্রামের লোকজন এখনও অসচেতন।

করোনা মোকাবিলায় অনেকেই নানা সচেতনতামূলক কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন নানা রকম পরামর্শ। সেদিক থেকে পিছিয়ে নেই গবেষণামূলক জাতীয় পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশক তরুণ কবি ও সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার।

তিনি বর্তমানে মহিপুর থানা সদর ইউনিয়নের নিজশিববাড়িয়ায় তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সেখানে থেকে নিজ এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন।

তার অংশ হিসেবে রবিবার পত্রিকার সম্পাদক কবি মাইনুদ্দিন আল আতিককে সঙ্গে নিয়ে তিনি নিজ গ্রামের মানুষের মাঝে শতাধিক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

এমময় পত্রিকার প্রকাশক বলেন, ২০/২২ দিন হলো বাড়িতে এসেছি। ১৪ দিন হোম কোয়ারেইন্টে থাকার পর বেড় হয়ে দেখি গ্রামের মানুষ এখনও সচেতন হয়নি। আমরা সবসময় নিউজ, ফেসবুকের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে জানতে পারলেও গ্রামের সাধারণ মানুষ করোনা ভাইরাস সম্পর্কে যেনো বেখবর। হয়তো জানে না এর ভয়াবহতা। তাই নিজে সেইভ থেকে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সাধারণ মানুষকে করোনা বিষয়ে সচেতন করছি এবং সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়াচ্ছি।’

তিনি দেশের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!