আমতলীতে সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক
আমতলীতে সুপার সাইক্লোণ আম্ফানে  ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে সুপার সাইক্লোণ আম্ফানে  ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ পাচ’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সোমবার ইউএনও মনিরা পারভীন উপজেলার কুকুয়া ইউনিয়নে এ খাদ্য সহায়তা বিতরন কার্মক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, সুপার সাইক্লোণ আম্ফান গত ২১ মে উপকুলীয় অ লে আঘাত হানে। ঘুর্ণিঝড়ের আঘাতে আমতলী উপজেলায় দুই হাজার পাঁচ’শ ঘর আশিংক ও সম্পুর্ণ বিধ্বস্থ হয়। অন্তত দশ হাজার গাছপালা উপড়ে পড়ে। উপজেলায় ব্যপক ফসলের ক্ষতি হয়। এই ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে কুকুয়া ইউনিয়নের পাঁচ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সোমবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল ও একটি সাবান দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ। এ ছাড়াও ইউএনও ওই ইউনিয়নের পঞ্চাশ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরন করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ কুকুয়া ইউনিয়নের পাঁচ’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!