কলাপাড়ায় মৃত্যুর আগেভাগেই খোড়া হয়েছে কবর | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় মৃত্যুর আগেভাগেই খোড়া হয়েছে কবর

কলাপাড়ায় মৃত্যুর আগেভাগেই খোড়া হয়েছে কবর

আপন নিউজ ডেস্কঃ
এক নামে সবাই তাকে বড় হুজুর বলেই চেনেন, ডাকেনও। প্রকৃত নাম ক্বারী মো. আব্দুল ওহাব। বয়সের ভারে ন্যুয়ে পড়া মানুষ। কমপক্ষে ৯০ বছর। স্থানীয়রা জানান ৪/৫দিন আগে হুজুরে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য প্রথমে কলাপাড়া হাসপাতালে, পরে বরিশালে নেয়া হয়েছিল। অবস্থার তেমন কোন উন্নতি না হওয়ায় উপজেলার দৌলতপুর গ্রামের বাড়িতে ফেরত নেয়া হয়েছে। এখনও বাড়িতে মুমূর্ষু অবস্থায় রয়েছে। এখনও জীবিত রয়েছেন মানুষটি। অথচ তার জন্য আগেভাগেই কবর খুড়ে রাখা হয়েছে। তাও পাকা করা হয়েছে। এনিয়ে ইউনিয়নজুড়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরালও হয়েছে। বিভিন্নজনে ক্ষোভের মন্তব্য করেছেন। এলাকায় বিষয়টি আলোচনার চেয়ে সমালোচনামুখর হয়েছে। সবাই শ্রদ্ধা করেন এমন মানুষটি জীবিত থাকাকালে কী করে আগেভাগেই কবর খুড়ে রাখা হয়েছে। হুজুরের ছেলে গোলাম মাওলা জানান, তার বাবা খুব অসুস্থ। শুধু শ্বাসটুকু চলে। তাঁকে যে জায়গায় তার অসুস্থ বাবা মারা গেলে দাফন করার কথা ওই জায়গা কাদামাটি থাকায় স্থানীয় মুরুব্বীদের পরামর্শে পাঁচজন রাজমিস্ত্রি এনে সোমবার তিনি কবরটি করেছেন। আর কোন বিষয় নয়। কলাপাড়া বড় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. সাঈদুর রহমান জানান, কবরের জন্য জায়গা চিহ্নিত করা (ওসিয়ত) যেতে পারে। কিন্তু মারা যাওয়ার আগে কবর খুড়ে রাখা ঠিক না। কারণ মৃত্যুর সময় একমাত্র আল্লাহ জানেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!