কুয়াকাটায় ৫ লিটার চোলাই মদ সহ মাদক বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কুয়াকাটায় ৫ লিটার চোলাই মদ সহ মাদক বিক্রেতা গ্রেফতার

কুয়াকাটায় ৫ লিটার চোলাই মদ সহ মাদক বিক্রেতা গ্রেফতার

আপন নিউজ,কলাপাড়া অফিসঃ 

কুয়াকাটার পঞ্চায়েত পাড়া এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সদস্যরা ৫ লিটার চোলাই মদ সহ পেশাদার মাদক বিক্রেতা মো: মেহেদি হাসান মুরাদ (২৪) কে গ্রেফতার করেছে।
শনিবার রাত অনুমান ১১টার দিকে কলাপাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়া ও উপ-পরিদর্শক মো: রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম মুরাদকে আটক করে। গ্রেফতারকৃত মুরাদ বরিশাল জেলার চরমোনাই এলাকার বিশ্বাসের হাট এর মৃত সাইয়েদুর রহমান চুন্নু মিয়ার ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে মুরাদ কে ৫ লিটার চোলাই মদ সহ কুয়াকাটার পঞ্চায়েত পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থেকে যুব সমাজের তথা দেশের ক্ষতি সাধন করে আসছিল।
এ ঘটনায় মহিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!