আমতলীতে দুই কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
আমতলীতে দুই কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলীতে দুই কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রাম থেকে দুই কেজি এক’শ গ্রাম গাঁজাসহ সোহেল মৃধা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের নুর মোহাম্মদ মৃধার ছেলে সোহেল মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সোহেল মৃধাকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। এ সময় তার ঘর তল্লাশী করে পুলিশ দুই কেজি এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় সোহেলের নামে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই কেজি এক’শ গ্রাম গাঁজাসহ সোহেলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!