কলাপাড়ায় নিম্ন আয়ের ৯০০ শিশু পরিবার পাচ্ছে গুঁড়ো দুধ সম্বলিত খাদ্য প্যাকেজ | আপন নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ই’য়া’বা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দুই জনের কা’রা’দ’ণ্ড ভর্তির সাফল্যের পরও শেখার সংকট: প্রাথমিক শিক্ষায় মান, বৈষম্য ও প্রযুক্তির বাস্তবতা কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থী ধ’র্ষ’ণ মা’ম’লায় দুইজন আ’ট’ক কলাপাড়ায় শিশু ও নারী নি’র্যা’ত’নে’র প্রতিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন প্রান্তিক স্কুলে শিক্ষার্থীদের বাংলা-ইংরেজি পঠন দক্ষতা কম: ইউএনও কাউছার হামিদ কলাপাড়ায় ১০ পিচ ই’য়া’বাসহ যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হা’ম’লা’য় এসএসসি পরীক্ষার্থী আ’হ’ত, ভিডিও ভাইরাল কলাপাড়ায় ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল পাচ্ছে ২৭ হাজার ৮৬৩ পরিবার কলাপাড়ায় অর্থের অভাবে হালিমা হাবিবরা থাকেন পলিথিন, পাতায় মুড়িয়ে কলাপাড়ায় সরকারি খাস জমিতে রাস্তা নির্মাণে বাধা, ইউএনও বরাবর লিখিত অভিযোগ
কলাপাড়ায় নিম্ন আয়ের ৯০০ শিশু পরিবার পাচ্ছে গুঁড়ো দুধ সম্বলিত খাদ্য প্যাকেজ

কলাপাড়ায় নিম্ন আয়ের ৯০০ শিশু পরিবার পাচ্ছে গুঁড়ো দুধ সম্বলিত খাদ্য প্যাকেজ

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় করোনা ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের সহ¯্রাধিক পরিবার পাচ্ছে মিল্ক ভিটা উৎপাদিত ননীযুক্ত গুঁড়ো দুধ সম্বলিত খাদ্য প্যাকেজ। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থানা শাখা থেকে ইতোমধ্যে ননীযুক্ত গুঁড়ো দুধ সম্বলিত খাদ্য প্যাকেজ উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে। যা শীঘ্রই নিম্ন আয়ের শিশু পরিবার গুলোর মাঝে বিতরন করা হবে।

উপজেলা দুর্যোগ ও ত্রান বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় করোনা ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবার গুলোর মাঝে খাদ্য সহায়তার জন্য ইতোমধ্যে
৩২৫ মেট্রিক টন চাল সহ নগদ ১৪ লক্ষ ৪২ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
যা করোনার লকডাউনে কর্মবিমূখ হয়ে পড়া ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৩২,৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ডাল, চাল, তেল, সাবান সম্বলিত প্যাকেজ বিতরন করা হয়েছে। তন্মধ্যে করোনা ক্ষতিগ্রস্তদের বরাদ্দকৃত ৬৫ মেট্রিক টন উদ্বৃত্ত চাল বিতরন প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া নিম্ন আয়ের শিশু পরিবার গুলোর শিশু খাদ্য বিতরনের জন্য নগদ ৯৪ হাজার ৫৬০ টাকা বরাদ্দ দেয়া হয়। যা দিয়ে ৪০০ পরিবারকে দুধ, সূজি, চিনি, সেমাই, সাবু, ট্যাংক সম্বলিত শিশু খাদ্য প্যাকেজ বিতরন করা হয়। বর্তমানে নিম্ন আয়ের দুগ্ধ পোষ্য শিশু পরিবারকে মিল্ক ভিটা উৎপাদিত ননীযুক্ত গুঁড়ো দুধ সম্বলিত খাদ্য প্যাকেজ ৯০০ পরিবারের মাঝে বিতরন প্রক্রিয়াধীন রয়েছে।
এতে রয়েছে লাচ্ছা সেমাই, চিনি, চাল, সাবু, গুঁড়ো দুধ। এদিকে ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলায় ৪৬ মেট্রিক টন চাল, নগদ ৪৬,০০০ টাকা, শিশু খাদ্যের জন্য ৩০,০০০ টাকা, গো খাদ্যের জন্য ৩০,০০০ টাকা ও ৬০ বান্ডিল ঢেউ টিন বরাদ্দ দেয়া হয়। তন্মধ্যে ৪৪,৫০০ মেট্রিক টন চাল, নগদ ৪৪,৫০০ টাকা, শিশু খাদ্যের জন্য ৩০,০০০ টাকা, গো খাদ্যের জন্য ১০,০০০ টাকা ও ১২ বান্ডিল ঢেউ টিন বিতরন করা হয়েছে। অবশিষ্ট উদ্বৃত্ত বরাদ্দ বিতরন প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, করোনা পরিস্থিতি ও ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের একটি পরিবারও যাতে খাদ্য সংকটে না থাকে এজন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে সরকারী খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। এছাড়া নিম্ন আয়ের দুগ্ধ পোষ্য ৯০০ শিশু পরিবারকে গুঁড়ো দুধের প্যাকেট যুক্ত শিশু খাদ্য প্যাকেজ বিতরন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ১০৫৮ প্যাকেট গুঁড়ো দুধ মজুদ আছে। যা পরবর্তীতে প্যাকেজ তৈরী করে বিতরন করা হবে।

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, নিম্ন আয়ের ক্ষতিগ্রস্ত শিশু পরিবারের মাঝে বিতরনের জন্য সরকারের এ সহায়তা
জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার এ সহায়তা পায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!