কলাপড়ায় আম্পান ক্ষতিগ্রস্ত অর্ধ সহস্রাধিক কৃষক পরিবার পাচ্ছে নগদ টাকা সহ ফ্রি সার ও বীজ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কলাপড়ায় আম্পান ক্ষতিগ্রস্ত অর্ধ সহস্রাধিক কৃষক পরিবার পাচ্ছে নগদ টাকা সহ ফ্রি সার ও বীজ

কলাপড়ায় আম্পান ক্ষতিগ্রস্ত অর্ধ সহস্রাধিক কৃষক পরিবার পাচ্ছে নগদ টাকা সহ ফ্রি সার ও বীজ

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার সরকারের পুষ্টি প্রনোদনার আওতায় পেতে যাচ্ছে বিশেষ সহায়তা। উপজেলার ১২ ইউনিয়ন ও দু’টি পৌরসভার প্রায় অর্ধ সহ¯্রাধিক কৃষকের পরিবার এ সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি বিভাগ সূত্র।

সূত্রটি জানায়, ঘূর্নিঝড় আম্পান’র প্রভাবে উপকূলীয় এলাকার কৃষির উপর বিরুপ প্রভাব ফেলায় দু:শ্চিন্তা গ্রস্ত হয়ে পড়ে কৃষক। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার গুলোকে পুষ্টি প্রনোদনার আওতায় সরকার সবজি চাষাবাদে উদ্বুদ্ধ করতে এ সহায়তা দিচ্ছে। উপজেলার ১২ ইউনিয়ন ও দু’টি পৌরসভার ক্ষতিগ্রস্ত ৩২ জন করে মোট ৪৪৮ কৃষক পরিবার সরকারের এ প্রনোদনা পাচ্ছে। এ লক্ষে কৃষককে বিনামূল্যে বীজ সহায়তা সহ সবজি ক্ষেতের বেড়া, মাচা ও সার বাবদ দেয়া হচ্ছে নগদ ১৯৩৫ টাকা। যা কৃষক তাদের মোবাইলে বি-ক্যাশ, শিওরক্যাশ ও নগদ একাউন্ট’র মাধ্যমে পাবেন। এছাড়া কালিকাপুর মডেল অনুসারে প্রতি শতাংশ জমির জন্য পাচ্ছেন ৭/৮ ধরনের বীজ। আগামী সপ্তাহে আম্পান ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারের এ প্রনোদনা পৌঁছে দেয়া হবে।

স্থানীয় কৃষি বিভাগের প্রেরিত তথ্য অনুসারে উপজেলায় আম্পানে ক্ষতিগ্রস্ত মোট কৃষি জমির পরিমান ১২০.৭২ একর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫১৮০। ক্ষয় ক্ষতির পরিমান ২৭৮ লক্ষ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা আ: মান্নান জানান, আম্পান ক্ষতিগ্রস্ত ৪৪৮ কৃষক পরিবার পুষ্টি প্রনোদনার আওতায় সরকারের এ সহায়তা পেতে যাচ্ছে। এ প্রনোদনার মধ্যে রয়েছে কৃষকের সবজি ক্ষেতের জন্য বিনামূল্যে লাল শাক, ডাটা শাক, কলমি শাক, ঢেঢ়শ, লাউ, বরবটি, শষা ও করলা’র বীজ। সবজি ক্ষেতের বেড়া, মাচা ও সার বাবদ নগদ ১৯৩৫ টাকা। আগামী সপ্তাহে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান কৃষকদের মাঝে সরকারের এ প্রনোদনা বিতরন করবেন বলে জানান কৃষি কর্মকর্তা আ: মান্নান।

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ’বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সরকার কৃষকের জন্য এ কৃষি প্রনোদনা দিচ্ছে। যাতে কৃষকের এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!