শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে ছয়’শ পিস ইয়াবাসহ নারী বিক্রেতা গ্রেফতার

আমতলীতে ছয়’শ পিস ইয়াবাসহ নারী বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে শনিবার সকালে ছয়’শ পিস ইয়াবাসহ হেলেনা বেগম (৩৫) নামের এক নারী বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওইদিন দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ সুত্রে জানাগেছে, পটুয়াখালী সদর উপজেলার বড়বিগাই ইউনিয়নের তিতকাটা গ্রামের বাছের লাহেড়ীর কন্যা হেলেনা বেগম দীর্ঘদিন ধরে ঢাকা থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করে আসছিল। শনিবার সকালে এমভি সুন্দরবন-৭ লঞ্চে ঢাকা থেকে ইয়াবা নিয়ে আমতলী লঞ্চঘাটে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি শাহ আলম হাওলাদারের নেতৃত্বে পুলিশ লঞ্চঘাটে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রেতা হেলেনা বেগম লঞ্চ থেকে ঘাটে নামলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ছয়’শ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ওইদিন দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেপার্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা জানায়, বাছের লাহেড়ীর পাঁচ কন্যা রয়েছে। পাঁচ কন্যার সবাই ইয়াবা বিক্রিসহ নানাবিধ অপকর্মে জড়িত। তাদের অপকর্মে এলাকার মানুষ অতিষ্ট।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ছয়’শ পিস ইয়াবাসহ বিক্রেতা হেলেনা বেগমকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!