শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

কলাপাড়ায় গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও ১০ গ্রাম গাঁজা সহ শামিম বিশ্বাস (৪৮) কে ও ১৩ পিস ইয়াবা সহ আতিকুর রহমান আনিচ চৌকিদার (৩৮) কে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

শনিবার সন্ধ্যায় উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকা থেকে আতিকুর রহমান কে ১৩ পিচ ইয়াবা সহ এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও ১০ গ্রাম গাঁজা সহ শামিম বিশ্বাস কে পৌরশহরের গার্লসস্কুল সংলগ্ন নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্র জানায়, একাধিক মাদক মামলার আসামী শামিম বিশ্বাসকে গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ’র ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এরপর তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়।

অপরদিকে আতিকুর রহমান এর বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!