কলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মুসা গ্রেফতার | আপন নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বি’রু’দ্ধে অধ্যক্ষ’র মা’ম’লা প্রেমের প্রস্তাবে রাজি না ছবি ভাইরাল; এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন
কলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মুসা গ্রেফতার

কলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মুসা গ্রেফতার

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মুসা সিকদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানার পুলিশ।
সোমবার (২২ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চম্পাপুর ইউনিয়নের আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মুসাকে গ্রেফতার করা হয়। মুসা গলাচিপা উপজেলার নলুয়াবাগী এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পাপুর এলাকায় অভিযান চালিয়ে মুসা সিকদার কে গ্রেফতার করেন। তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশের ধারনা মুসা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার মুসার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!