শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা
কলাপাড়ায় মধ্য রাতে সরকারী পুকুরের মাছ গায়েব

কলাপাড়ায় মধ্য রাতে সরকারী পুকুরের মাছ গায়েব

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কলাপাড়ায় ভোররাতে খাস পুকুরের মাছ ধরে নিয়ে যান ভূমি অফিসের নাজির । মঙ্গলবার রাত তিনটার দিকে পৌর শহরের থানার পিছনে অবস্থিত সরকারি এ পুকুরটির মাছ ধরেন ভূমি অফিসের নাজির মিহির কুমার দে। বিষয়টি জানা জানি হলে এ নিয়ে স্থানীয়দের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অবগত আছেন বলে তাঁরা সাংবাদিকদের জানিয়েছেন। তবে মধ্যরাতে মাছ ধরার সময় নির্ধারন, কি পরিমান মাছ ও কতো টাকা বিক্রী হয়েছে তার সঠিক কোন সন্তোষ জনক তথ্য জানাতে পারেননি উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে মঙ্গলবার রাত তিনটার দিকে বেশ কয়েকজন শ্রমিক নিয়ে পৌর শহরের থানার পিছনের সরকারি খাস পুকুরটির মাছ ধরা শুরু করেন নাজির মিহির কুমার দে। প্রায় ভোর পর্যন্ত নাজির মিহীর কুমার দে’র নেতৃত্ব বিভিন্ন প্রজাতির মাছ ধরা চলে। এবং প্রত্যুষের পূর্বেই আহরিত মাছ বিক্রী করা হয়।

এ বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মিহির কুমার দে বলেন, ’শ্রমিকরা দিনে ব্যস্ত থাকায় তারাই মাছ ধরার জন্য রাত তিনটার ওই সময় নির্ধারন করেন। যাতে সকালের বাজারে মাছ বিক্রী করা যায়। তিনি আরও বলেন, ’শুধুমাত্র দেড় মন পাঙ্গাস ধরা হয়েছে। তবে কত টাকা বিক্রী হয়েছে তা এখনও শ্রমিকরা জানায়নি।’

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, ’মাছ ধরার বিষয়টি তিঁনি জানেন। নাজির সাহেব তাঁকে জানিয়ে মঙ্গলবার রাত তিনটার দিকে মাছ ধরেন। মাছ বিক্রীর কত টাকা হয়েছে তাকে এখনও জানানো হয়নি।’

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ’এসি ল্যান্ড আমাকে বিষয়টি জানিয়েছেন। মাছ বিক্রীর টাকা দিয়ে অন্য ২/৩টি খাসপুকুরের কচুরিপানা পরিস্কার করার কথা তিঁনি বলেছেন। তবে আমার বাসায় কোন মাছ পাঠাতে তাঁকে আমি নিষেধ করেছি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!