গলাচিপায় রাতে রাস্তায় গরু ছাগল | আপন নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম
গলাচিপায় রাতে রাস্তায় গরু ছাগল

গলাচিপায় রাতে রাস্তায় গরু ছাগল

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় সূর্যাস্তের পর পরই পৌর শহরের বেশিরভাগ রাস্তাই গরু ছাগলের দখলে থাকে।

এতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। রাস্তা আটকিয়ে রাখায় যানবাহন থেকে নেমে রাস্তায় থাকা গরু ছাগল সরিয়ে দিতে হয়। অন্ধকারে অনেক সময় দূর্ঘটনার সম্মুখীন হতে হয় যানবাহনসহ পথ চলাচলকারীদের। এনিয়ে পৌরসভার এক অটো চালক সেলিম জোমাদ্দার বলেন, পৌরসভার সন্ধ্যার পরে গরু ছাগলের অত্যাচারে গাড়ি চালানো যায় না। হঠাৎ করেই গড়ির সামনে এসে পরে গরু ছাগলগুলো।

এনিয়ে এক মোটর সাইকেল ড্রাইভার সুমন হালদার বলেন, গলাচিপা পৌরসভার ফিডার রোডে গরু ছাগলের কারনে সন্ধ্যার পরে রাস্তায় গাড়ি চালানো যায় না। অনেক সময় দূর থেকে হর্ণ দিলেও রাস্তা থেকে সরে না গরু ছাগলগুলো। এতে মটর সাইকেল ড্রাইভারদের দূর্ঘটনার স্বীকার হতে হয়। গরু ছাগলের মালিকরা রাস্তাকেই তাদের ঘর বাড়ি তৈরি করে রেখেছেন। অবিলম্বে এর একটা ইতিবাচক সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!