কলাপাড়ায় ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের কার্যক্রম শুরু | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
কলাপাড়ায় ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের কার্যক্রম শুরু

কলাপাড়ায় ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের কার্যক্রম শুরু

আপন নিউজ রিপোর্টঃ
মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে কলাপাড়ায় ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের খেপুপাড়া নদী উপ-কেন্দ্রে আয়োজনে বুধবার সকালে বাদুরতলী খন্দকার সায়েদুজ্জামানের পুকুরের পানি পরীক্ষার মাধ্যমে ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের সেবা প্রদান করেন, মৎস্য গবেষনা ইনস্টিটিউটের খেপুপাড়া নদী উপ-কেন্দ্রে’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, এসময় তিনি ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের  মাধ্যমে সেবা সমূহ পানির গুনা গুন নির্ণয়, মৎস্য রোগ সম্পর্কিত সেবা, মৎস্য খাদ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ ও মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ সেবা প্রদান করার কথা উপস্থিত মাছ চাষিদের মাঝে তুলে ধরেন। এসময় আরো বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, বৈজ্ঞানিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক খান প্রমুখ। ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের প্রথম দিন ২০ জন চাষিকে সেবা প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!