গলাচিপায় অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রদের পাশে পিআইও – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক
গলাচিপায় অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রদের পাশে পিআইও

গলাচিপায় অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রদের পাশে পিআইও

সঞ্জিব দাস, গলাচিপাঃ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর মহামারিতে রুপ নিয়েছে নোভেল কোভিড-১৯ করোনা ভাইরাসটি। বিশ্বের উন্নত উন্নয়নশীল অনুন্নত সবখানেই মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের কারনে বিশ্বের তাবৎ মানুষকে এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে যার অভিজ্ঞতা বোধসহ বিগত কঠিন সময়ে মানুষের মাঝে থেকে করোনা ভাইরাস মোকাবেলা করে হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম-গঞ্জে গিয়ে নিয়মিত ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যহত রেখেছেন গলাচিপা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন। তার এ মানবিক কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার জন সাধারন ও হতদরিদ্রদের ভালোবাসা এবং আস্থাভাজন হয়ে উঠেছেন। এবিষয় নিয়ে একাধিক ইউপি চেয়ারম্যান বলেন, করোনার দূর্যোগে গলাচিপা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইনের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রদের খাদ্য সামগ্রী নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছেন। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। এবিষয় নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গলাচিপা উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মহামারি করোনা ভাইরাসে হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য তথা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি মুহুর্তে আমার মোবাইল ফোন চালু রেখেছি। গলাচিপা উপজেলার সাধারণ মানুষ আমাকে ফোন করলে আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর অর্থায়নে হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে পর্যবেক্ষন করে তাদের জন্য ঘর তৈরি করে দিয়েছি। ২টি ইউনিয়নে বিদ্যুৎ না থাকায় সোলারের সাহায্যে সেখানে সোলারের ব্যবস্থা করেছি এবং রাস্তায় ল্যাম্প পোস্ট স্থাপন করেছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হত দরিদ্রদের উদ্দেশ্যে আরও বলেন, আমার অফিসের দরজা সকলের জন্য খোলা, আপনারা অফিস চলাকালীন সময়ে দালাল না ধরে সরাসরি অফিসে এসে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমি ও আমার অফিস দূর্ণীতি মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থায়নে হত দরিদ্রদের ঘর নির্মানে কোন দালালদের মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানান। কেননা মাননীয় প্রধানমন্ত্রীর নিজ অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঘর দিচ্ছেন এ উপজেলায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!