আমতলীর দুই ডাকাত দাগনভূঞায় নিহত | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ
আমতলীর দুই ডাকাত দাগনভূঞায় নিহত

আমতলীর দুই ডাকাত দাগনভূঞায় নিহত

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলার দুই ডাকাত ফেনি জেলার দাগনভূঞা থানার ডেকের বাজারের মন্নান নামের এক নৈশপ্রহরীকে হত্যা শেষে ডাকাতি করে ট্রাক যোগে মালামাল নিয়ে পালিয়ে আসার সময় পুলিশের অভিযানে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে।
জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে হোসেন মাতুবরের ছেলে দুলাল মাতুবর (৪৫) ও কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের মতলেব মোল্লার ছেলে বাদল মোল্লা (৩৫) গত দশ বছর পূর্বে এলাকার বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরেন। তাদের অপকর্মে এলাকার মানুষ অতিষ্ট ছিল। পরে এলাকার মানুষের চাপে পড়ে তারা ঢাকায় চলে যায়। ঢাকায় থেকে দেশের বিভিন্ন এলাকায় নানাবিধ অপকর্মে জড়িয়ে পড়ে। বুধবার গভীর রাতে ফেনি জেলার দাগনভূঞা থানার ডেকের বাজারে ডাকাতি করছিল। এ সময় ওই বাজারের নৈশপ্রহরী মন্নান তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল নৈশপ্রহরীকে হত্যা শেষে ডাকাতি করে মালামাল ট্রাক যোগে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের অভিযানে ডাকাত দুলাল মাতুবর ও বাদল মোল্লা নিহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,দুলাল মাতুবর ও বাদল মোল্লা গত দশ বছর পূর্বে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকের চাপে তারা এলাকা ত্যাগ করে। পরে তারা দেশের বিভিন্ন এলাকায় নানাবিধ অপকর্মে জড়িয়ে পরেন। তারা আরো বলেন, দুলাল ও বাদল মাঝে মাঝে এলাকায় এসে দাপটের সাথে চলাফেরা করতো।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, নিহত দুই ডাকাত দুলাল ও বাদলের বাড়ী আমতলী উপজেলার হলদিয়া ও কুকুয়া ইউনিয়নে। তাদের ও তাদের পরিবার সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!