আমতলীতে মহান বিজয় দিবস পালিত | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে মহান বিজয় দিবস পালিত

আমতলীতে মহান বিজয় দিবস পালিত

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শণ, মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।


সকাল সাড়ে ৮ টায় আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবুল বাশার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।

এরপূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলাত,আমতলী থানা, আমতলী পৌরসভা, আওয়ামীলীগ, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন, যুবলীগ, বিএনপি, আমতলী সরকারী কলেজ, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, আমতলী বন্দর ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!