শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা
করোনা আক্রান্ত গলাচিপার কৃতি সন্তান ডা: মস্তফা সিকদার

করোনা আক্রান্ত গলাচিপার কৃতি সন্তান ডা: মস্তফা সিকদার

সঞ্জিব দাস, গলাচিপাঃ

চিকিৎসা দিতে গিয়ে করোনা আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা সিকদার। রোগীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এ ডাক্তার সাধারণের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হন করোনা ভাইরাসে। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তিনি নিজেই পজেটিভ হন এই রোগে। নিজের কর্তব্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে জীবনের মৃত্যু ঝুঁকিকে পিছনে ফেলে তিনি রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ নিজেই করোনায় আক্রান্ত। ডাঃ গোলাম মোস্তফা সিকদার হচ্ছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কৃতি সন্তান, সময়ের সাহসী সৈনিক, বীর সম্মুখ যোদ্ধা, গরীব মেহনতি মানুষের আস্থার প্রতীক গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সাধারন মানুষের জনপ্রিয় ডাঃ মস্তফা সিকদার। গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলাবাসী তার সুস্থতার জন্য দোয়া করছেন। ডাঃ মস্তফা সিকদার বলেন, “আমি আক্রান্ত হয়েছি তাতে আমার দুঃখ নেই। কারণ চিকিৎসা সেবার যে মহান ব্রত নিয়ে এই পেশায় এসেছিলাম তা চালিয়ে যাওয়া নৈতিক দায়িত্ব ছিল আমার। দেশের এই সংকটের সময়ে নিজেকে গুটিয়ে নিতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের ডিউটিতে আমি আমার রোগীদের সেবা দিয়েছি। তিনি বলেন, “একজন করোনা আক্রান্ত রোগীর মানসিক অবস্থা কেমন হতে পারে এটা শুধু সেই বুঝবে যে আক্রান্ত হয়েছে। তাই করোনা রোগীদের মানসিক অবস্থার উন্নতির জন্য জনপ্রিয় এই চিকিৎসক করোনা সংকটের শুরু থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, সুস্থ হলে আবার করোনা যুদ্ধে রোগীদের পাশে গিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!