শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ৩৬ বছরেও বিদ্যুৎ পায়নি ৪টি পরিবার

গলাচিপায় ৩৬ বছরেও বিদ্যুৎ পায়নি ৪টি পরিবার

কেসমী সরকার, গলাচিপাঃ

গলাচিপা পৌরসভা ৬ নং ওয়ার্ডে ৪টি পরিবার ৩৬ বছর ধরে বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। অথচ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার প্রতিশ্রুতি বদ্ধ। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর খাম খেয়ালিপনায় এ প্রকল্পটি ধীর গতিতে চলেছে। পরিবার গুলো বিদ্যুৎ না পাওয়ায় নানা ধরনের সমস্যা রয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ১৯৮৪সালে গলাচিপায় উপজেলায় বিদ্যুৎ সরবারহ দেয়া হয়।
জানা গেছে, গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের রতনপুর এলাকার আকন বাড়ির ১৩টি ঘরে বিদ্যুৎ সুবিধা পেলেও, ৪টি পরিবার এ সরকারী সেবার বাইরে রয়েছে। ঘরগুলোর মালিক- হাফিজ আকন, আবুল হোসেন আকন, আলাউদ্দিন আকন ও হারুন মিয়া।
ভুক্তভোগী হাফিজ আকন জানান, আমাদের বাড়ির আশে পাশে প্রায় সকল বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও আমরা ৪টি পরিবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এতে বিদ্যুৎ বঞ্চিত পরিবারগুলোর ছেলে-মেয়েদের লেখাপড়ার বিঘ্নসহ বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে। একাধিক বার উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে গেলে কতৃপক্ষ পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলে। পরে পটুয়াখালী অফিসে গেলে তারা আবার গলাচিপা অফিসে ফিরিয়ে দেয়। এভাবে কয়েক বার ঘুরপাক খেলেও এখন আদৌ কোনো সমাধান পায়নি। এছাড়া পৌরসভার কর পরিশোধের জন্য বলায় তা পরিশোধ করলেও এখনো কোনো সাড়া পাচ্ছি না। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ মাইনুদ্দিন জানান, করোনার কারণে উপজেলায় শতভাগ বিদ্যুাতয়নের কাজ কিছুটা ধীর গতিতে চলছে। পরিস্থিতি সুবিধা জনক হলে খুব দ্রুত বিদ্যুৎ বঞ্চিতদের সুবিধা দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!