কলাপাড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি মহিব | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি মহিব

কলাপাড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি মহিব

মোঃ জুলহাস মোল্লাঃ

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী বাজার, পূর্ব টিয়াখালী,পশ্চিম টিয়াখালী, পূর্ব রজপাড়া, পশ্চিম রজপাড়া গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকাল ৪টায় সাতানী পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ও আলোচনা করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী,পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের এজিএম আরিফুর হক শামিম।

এসময় ইউপি সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রামবাসী মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী উদ্যেগে আজ আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছি, এখন আর আমাদের অন্ধকারে থাকতে হবেনা।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী বলেন, প্রায় ১২ কিলোমিটার এ বিদ্যুৎ লাইনে ব্যয় হয় দুই কোটি তেত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা৷ আর গ্রাহক প্রতি ব্যয় ছিষট্টি হাজার টাকা৷ এছাড়া তিনি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক দ্রুত শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন৷

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!