বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন আমতলীতে প্রকাশ্যে নি’ষি’দ্ধ ছাত্রলীগের বি’ক্ষো’ভ মি’ছি’ল কন্টেন্ট ক্রিয়েটর কাফি, তার পিতা ও বড় ভাইয়ের নামে জমি দ-খ’ল ও চাঁ’দা’বা’জি’র মা’ম’লা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন

ছাত্র সমাজের সম্মেলন বয়কট করল জিসান-বস্তু পরিষদ

পুনরায় সম্মেলন, ভোটার তালিকা প্রকাশ, ত্যাগী নেতাদের মূল্যায়ন, প্রতি বছর সম্মেলন করা ও একই পদে একবারের বেশি কোনো পদে না রাখার দাবি জানিয়ে সম্মেলন বয়কট করেন জাতীয় ছাত্র সমাজের জিসান-বস্তু পরিষদের নেতারা।

বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

ছাত্র সমাজের সভাপতি প্রার্থী সুলতান জিসান প্রধান বলেন, এবারের সম্মেলনে ভুয়া ভোটার তালিকা করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ও প্রিসাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ। কমিটিতে জাতীয় পার্টি, যুব সংহতি থেকেও ছাত্র সমাজের প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাধারণ সম্পাদক প্রার্থী মোখলেসুর রহমান বস্তু বলেন, ২১৬ জন ভোটারের মধ্যে ১১০ জনই সম্মেলনে অনুপস্থিত। এছাড়া ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। ক্যাম্পাসভিত্তিক ছাত্রদের মঞ্চ থেকে বের করে দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা ও মহানগর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা সাধারণত সম্মেলনে ভোটার হন, কিন্তু এবার তা করা হয়নি। একতরফাভাবে এবারের কমিটি দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শেখ কামাল উদ্দিন স্মরণ, মো. জহিরুল ইসলাম মারুফ, মাসুম মল্লিক রাসেল, সম্রাট হোসাইন, আবুল হাসনাত, সারাফাত হোসেন জুয়েল, মাসউদি হাসান আল মামুন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), আতিকুজ্জামান আতিক, শাহরিয়ার হক, শহিদ হাসান সৈকত (জাবি), নকিবুল হাসান নিলয় (ঢাবি), তানজিরুল ইসলাম তানজিল (ঢাবি), ফকির আল মামুন (ঢাবি), জিয়াউর রহমান জয়, মো. সোহাগ খান (বিএম কলেজ), আলহাজ উদ্দিন, মো. সরন মিয়া, কাজেমুল হাসান সাহেদ (চবি), ফয়সাল হোসেন অনিক (রাবি), আমান উল্লাহ আমান, মোফাজ্জল হোসেন, জাকির হোসেন বাবু, মো. আতিক, মোস্তাফিজুর রহমান (কবি নজরুল বিশ্ববিদ্যালয়) প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!