আমতলী-কুয়াকাটা মহাসড়কের ড্রেনেজ নির্মাণ কাজে অনিয়ম! | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
আমতলী-কুয়াকাটা মহাসড়কের ড্রেনেজ নির্মাণ কাজে অনিয়ম!

আমতলী-কুয়াকাটা মহাসড়কের ড্রেনেজ নির্মাণ কাজে অনিয়ম!

আমতলী প্রতিনিধিঃ

আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী বাঁধঘাট চৌরাস্তা বক্স কালভার্ট থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পর্যন্ত তিন’শ ৭৩ মিটার ড্রেনেজ নির্মাণ কাজে অনিয়নের অভিযোগ পাওয়া গেছে। প্রাক্কলন অনুসারে কাজ না করায় পানি নিস্কাশন বন্ধ রয়েছে। ড্রেনেজে পানি জমে ভরে গেছে। পানি নিস্কাশন না হওয়ায় ময়না-আবর্জনায় ভরে পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পরেছে।
এতে দুর্ভোগে পরেছে ড্রেনেজের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত পাঁচ হাজার মানুষ। পঁচা দূর্গন্ধে এলাকায় বসবাস অনুপোযোগী হয়ে পরেছে।
দ্রুত এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানাগেছে, পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ এ বছর জানুয়ারী মাসে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী বাঁধঘাট চৌরাস্তা বক্স কালভার্ট থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পর্যন্ত তিন’শ ৭৩ মিটার ড্রেনেজ নির্মাণের দরপত্র আহবান করে। ওই ড্রেনেজ নির্মাণের কাজ পায় মির্জাগঞ্জের ঠিকাদার বারেক মিয়া। এ বছর ফেব্রুয়ারী মাসে তিনি ড্রেনেজ নির্মাণ কাজ শুরু করেন। মহাসড়কের দুই পাশে তিন’শ ৭৩ মিটার দৈঘ্য, তিন ফুট প্রস্ত ও তিন ফুট গভীর এ ড্রেনেজটি। ড্রেনেজ নির্মাণ কাজ শুরুতেই তিনি প্রাক্কলন অনুসারে কাজ করেনি। দৈঘ্য-প্রস্ত ঠিক থাকলেও ড্রেনেজের গভীরতা ঠিক নেই। এছাড়াও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তিনি কাজ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় লোকজন কাজের শুরুতে ঠিকাদারের এ অনিয়মের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের সাব ডিভিশন প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেনকে জানালেও তিনি কোন কর্নপাত করেনি। উল্টো তিনি তাদের সাথে খারাপ আচরন করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ফলে ড্রেনেজ দিয়ে পানি নিস্কাশন হচ্ছে না বলে জানান স্থানীয়রা। ড্রেনেজের মধ্যে পানি ও ময়লা জমে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পরেছে। এতে ভোগান্তিতে পরেছে ড্রেনেজের পাশে ব্যবসারত অন্তত পাঁচ হাজার মানুষ।। দ্রুত এ ড্রেনেজ সংস্কার করা না হলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। স্থানীয়রা অভিযোগ করেন পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সাব ডিভিশন প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন ঠিকাদারের সাথে যোগসাজসে নিম্নমানের সামগ্রী ও প্রাক্কলন অনুসারে কাজ না করে অর্থ আত্মসাৎ করেছে।
সোমবার (২৯ জুন) সরেজমিনে গিয়ে দেখাগেছে, ড্রেনেজ দিয়ে পানি নামছে না। ড্রেনেজে পানি ও ময়লা আবর্জনায় ভরা। ড্রেনেজ থেকে পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পরেছে। ড্রেনেজের দু’পাশের ব্যবসায়ীরা খুবই কষ্টে ব্যবসা প্রতিষ্টান চালাচ্ছেন।
আমতলী চৌরাস্তার ফল ব্যবসায়ী আল-আমিন বলেন, এটি ড্রেনেজ করা হয়নি, ময়লার বাগার করা হয়েছে। ড্রেনেজ দিয়ে কোন পানি নামছে না। পঁচা দুর্গন্ধে আমাদের টিকতে সমস্যা হচ্ছে। ড্রেনেজে পানিতে ভরে আছে। দ্রুত ড্রেনেজ সংস্কারের দাবী জানাই।
বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা বলেন, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজসে প্রাক্কলন অনুসারে কাজ না করে টাকা আত্মসাৎ করেছে। পরিকল্পনা অনুসারে ড্রেনেজ না করায় পানি নিস্কাশন বন্ধ রয়েছে। ড্রেনেজ দিয়ে পানি নিস্কাশন না হওয়ায় ময়লা আবর্জনায় ভরে গেছে। এখন পঁচা দূর্গন্ধে এলাকায় বসবাস করা কষ্টসাধ্য ব্যপার হয়ে দাড়িয়েছে। তিনি আরো বলেন, এটাকে কোন ড্রেনেজ বলা যায় না। সরকারের লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে। এ ড্রেনেজ দিয়ে আমতলীবাসীর কোন কাজে আসবে না। ড্রেনেজ নির্মাণের অনিয়মের সাথে জড়িতদের দ্রুত শাস্তি দাবী করছি।
এ বিষয়ে ঠিকাদার মোঃ বারেক মিয়ার মুঠোফোনে (০১৭১৬৫৯৮৬৩১) বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সাব ডিভিশন প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন ড্রেনেজ নির্মাণের অনিয়মের কথা অস্বীকার করে বলেন, ড্রেনেজ দিয়ে পানি নিস্কাশন হচ্ছে না তা আমি সরেজমিনে পরির্দশন করে দেখেছি। ঠিকাদারকে দ্রুত সময়ের মধ্যে ড্রেনেজ সংস্কার করার নির্দেশ দিয়েছি। তিনি সংস্কার না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!