আমতলীর ৪’শ ৯৬ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
আমতলীর ৪’শ ৯৬ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলীর ৪’শ ৯৬ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ

জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা বরগুনার আমতলী পৌরসভার ৪’শ ৯৬ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। সোমবার ইউএনও মনিরা পারভীন পৌরসভা প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত (আট মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পুর্ন নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় আমতলী পৌরসভার ৪’শ ৯৬ জন জেলেদের মাঝে জুন মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল দেয়া হয়। সোমবার ইউএনও মনিরা পারভীন পৌরসভা প্রাঙ্গণে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান , উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম, কাউন্সিলর জিএম মুছা, মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ হোসেন ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!