কলাপাড়ায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
কলাপাড়ায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কলাপাড়ায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপন নিউজ রিপোর্টঃ
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কলাপাড়া পৌর যুবলীগ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলাপাড়া থানা ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বৃক্ষরোপণ র্কমসূচির উদ্বোধন করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী-যুবলীগ নেতা রতন হাওলাদার,  যুবলীগ নেতা আসাদুরজামান রাতুল, আহেদ পারভেজ, পারভজ হাওলাদার, মোঃ জুয়েল,  মোঃ শাহিন,  নাজমুল মৃধা, মোঃ আমান ও মোঃ  শওকত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী যুবলীগ নেতা রতন হাওলাদার বলেন, মুজিববর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা নিদের্শনায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি ও জেলা যুবলীগের আহবায়ক  আরিফুজ্জামান রনি ও জেলা যুবলীগ নেতা মোঃ জামাল হোসেনের নিদের্শে কলাপাড়া পৌর যুবলীগের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষরোপণ করা হয়েছে।
এর আগেও আমরা শহরের বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপণ করেছি এবং বৃক্ষরোপণ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!