বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তরুণী সীমা। ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে এ তরুণী,এমন খবর নিশ্চিত করল থানার পুলিশ।
পুলিশ জানান, বুধবার (১ জুলাই) ভোরে কলাপাড়া উপজেলার অনন্তপাড়া গ্রামে আত্মহননের এ ঘটনাটি ঘটে।
সীমা গ্রামের জহিরুল মাঝির মেয়ে। মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, অভিমানকরে এই তরুণী আত্মহত্যা করেছে।তবে কার সঙ্গে অভিমান করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply