বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কুয়াকাটা দেখা হলে না তানভীরের; সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন বাড়ীতে

কুয়াকাটা দেখা হলে না তানভীরের; সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন বাড়ীতে

আমতলী প্রতিনিধিঃ

সমুদ্র সৈকত কুয়াকাটা দেখা হলে না ঢাকা মিরপুর-১ পাইকপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র কলেজ ছাত্র তানভীরের। সমুদ্র সৈকত কুয়াকাটা পৌছার পূর্বেই আমতলী-কুয়াকাটা মহাসড়কের খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় লাশ হয়ে বাড়ী ফিরলেন।

এ ঘটনায় তার বন্ধু পারভেজ ও টমটম চালক নিজাম মুসুল্লী আহত হয়েছেন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে।
জানাগেছে, ঢাকা মিরপুর-১ এলাকার আনোয়ার হোসেনের পুত্র ঢাকা নিউ মডেল কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর (২৩) ও তার বন্ধু পারভেজ বিজয় দিবসের ছুটিতে ঢাকা থেকে মোটর সাইকেল যোগে সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমনে যাচ্ছিল। ওই মোটর সাইকেলটি তানভীর নিজেই চালাচ্ছিল। কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার উত্তরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট নামক স্থানে সোমবার বেলা সাড়ে ১১ টায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাড়ানো একটি টমটমের উপর উঠিয়ে দেয়। এতে মোটর সাইকেল চালক তানভীর, বন্ধু পারভেজ ও টমটম চালক নিজাম মুসুল্লী গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিম হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক স্থানে ওইদিন দুপুর দেড় টায় তানভীরের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বন্ধু আহত পারভেজ।
প্রত্যক্ষদর্শী মিলন মিয়া বলেন, দ্রুত গতিতে একটি মোটর সাইকেল চালিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। উপজেলার খুড়িয়ার খেয়াঘাট আসা মাত্রই মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি টমটমের উপর তুলে দেয়। এতে মোটর সাইকেল চালক, তার বন্ধু ও টমটম চালক আহত হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র বলেন, তিন জনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তিন জনের মধ্যে তানভীরের অবস্থা আশঙ্কাজনক।
তানভীরের বন্ধু আহত পারভেজ বলেন, গুরুতর আহত তানভীর বরিশাল নেয়ার পথে লেবুখালী নামক স্থানে মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত তিন জনের মধ্যে একজন মারা গেছে বলে শুনেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!